আইসিটি'র মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন


আইসিটি'র মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্প (পর্যায় ২) কর্তৃক আয়োজিত (BTT) প্রশিক্ষণ কোর্সে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজে ২৮ তম ব্যাচে অংশ গ্রহণ করে ১ম স্থান অর্জন করি। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ও শিক্ষা কমিটির সদস্য জনাব ফজলে হোসেন বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফরিদা ইয়াসমিন সহকারী পরিচালক আইসিটি প্রকল্প পর্যায়-২ ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ শওকত আলী খান।
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি রাজশাহী টিটিসির শ্রদ্বেয় প্রশিক্ষকদের প্রতি যাদের অক্লান্ত পরিশ্রমে এই ট্রেনিং সফলতা পাচ্ছে।
মহান আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করছি। পরিশ্রমের মূল্যায়ন মহান রাব্বুল আলামিন দিয়ে থাকেন।
আরো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ব্যাচের আরো ৩০ জন প্রশিক্ষনার্থী বন্ধুদের।
অবশেষে দোয়া চাই এখান থেকে অর্জিত জ্ঞান টুকু যাতে উপজেলায় অন্যান্য শিক্ষকদের ও শিক্ষার্থীদের বিলিয়ে দিয়ে শিক্ষায় যথাযথ আইসিটির প্রয়োগ করতে পারি।

Comments

Popular posts from this blog

পাহাড়পুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ে